ভুত এফএম

শুনছেন বৃহস্পতিবারের ভুত এফএম। পুরো সময় জুরে আপনাদের সাথে আছি আমি আর.জে রাসেল। স্পেশাল গেষ্ট আহমেদ ফয়সালের আগমনের আমাদের এই স্পেশাল দিনে স্পেশাল আয়োজন।
- হুম, ফয়সাল... আপনি বলেন আপনার চোখে দেখা ভয়ঙ্কর ভুতের ঘটনা....
: আসলে... এটা ভুতের গল্প না.. আমি কয়েকদিন আগে রাতে সুন্দরবন-৭ লঞ্চে বরিশাল থেকে ঢাকা আসি....
-আপনি কি লঞ্চেই ভুত দেখছেন??? কতগুলো???
: আসলে ভুত না.. আমি রাতে খাওয়া শেষ করে লঞ্চে আমার সাথে থাকা মামাতো ভাই
জনির সাথে বেশ কতক্ষন আড্ডা দেই
-আসলে ওটা জনি ছিল, নাকি কোন আত্মা?
: না ওটা জনিই ছিল... আমি ওর সাথে আড্ডা শেষ করে টয়লেটে যাই..
- টয়লেটে ভুত দেখছেন??
: আরে না টয়লেট থেকে বের হয়ে তিন তলার রেলিং এর পাশের চেয়ারে বসে নদীর দিকে চোখ দেই।
- তার মানে আপনি নদীর মধ্যে ভুত দেখছেন?
: আগে বলতে দিন। আমি ১/২ মিনিট পরে লক্ষ্য করলাম অন্যএকটা লঞ্চ খুব দ্রুত আমাদের লঞ্চটা ওভারটেক করে দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তা না করে ঘুমাতে গেলাম।
- তাহলে ভুত কখন দেখছেন??
: আপনি তো মিয়া বেশি কথা বলেন। আপনাদের স্টুডিওতে আসছি বলে বিরক্ত করবেন কেন?
-আচ্ছা আপনি বলেন...
: সকালে ৫টায় আমার ঘুম ভাঙ্গে। নাক দিয়ে গন্ধ শুকতে ছিলাম।
-আপনি কি আতর.. গোলাপ জল কিংবা পোড়া গন্ধ শুকছিলেন?
: না, আমি নদীর ময়লা পানির গন্ধ শুকতে ছিলাম। ৫টার সময় লঞ্চ বুড়িগঙ্গায় থাকার কথা, কিন্তু আমি বুড়িগঙ্গার ময়লা পানির গন্ধ পাচ্ছিলাম না। নদীর পানি থেকে গন্ধ আসছে না দেখার জন্য লঞ্চের ছাদে গেলাম...
- আপনি কি লঞ্চের ছাদে ভুত দেখছেন??
: আরে মিয়া... এত ভুত ভুত করছেন কেন?? যা দেখছি আগে সেটা শুনুন। আমি ছাদে গিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বুড়িগঙ্গা নদী না .... এটা মেঘনা নদী ... কোন কারনে লঞ্চ দেরি করছে।
-তার মানে লঞ্চ কি কোন ভুতুরে শক্তি দেরি করালো??
: না, লঞ্চের ২টা ইঞ্জিনের ১টা সন্ধ্যায় নষ্ট হয়ে যায়, লঞ্চ ১ ইঞ্জিনের চলছিল বলে দেরি হয়। তারপর................
....
.. আমি সকালে সাড়ে আটটায় ঢাকা সদরঘাটে পৌছে রিক্সা নিয়ে বাসায় যাই....
- তাহলে ভুত কোথায় দেখছেন??
:প্রথম থেকেই আপনি ভুত ভুত করছেন। আচ্ছা আমি কি ভুত দেখছি এটা আপনাকে বলছি??
- তাহলে স্টুডিও আসছেন কেন?
: আপনি আসতে বলছেন বলে আসছি...এখন চা খাওয়ালে খাওয়াতে পারেন, না হয় বাইরে গিয়ে খেতে হবে।
.................
.. দূর হ.......... আর কখনো আমার সামনে পরলে তোরেই ভুত বানাইয়া ছাড়মু...