আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কেউ জানলেও সমস্যা নাই

বর্তমানে ছোট বড় অনেক প্রকার হ্যাকার হইছে। তারা আইডি হ্যাক করার ওস্তাদ। অনেকে বিভিন্ন সময় জানতে চান কিভাবে আইডির নিরাপত্তা বাড়ানো যায়। চলুন কিভাবে কাজগুলো করা যায়। প্রথমে আপনার আইডিতে গিয়ে setting/General/contact  ক্লিক করুন। সেখানে যদি আপনার মেইল অ্যাড করা না থাকে নতুন একটি মেইল অ্যাড করুন। মনে রাখবেন এই মেইল আইডি দিয়েও আপনি আপনার আইডিতে লগিং করতে পারবেন। এ ক্ষেত্রে ফেসবুক পাসওয়ার্ড এবং মেইল পাসওয়ার্ড আলাদা আলাদা দেওয়াই ভাল। মেইল অ্যাড করা শেষ হলে আপনার মেইলের ইনবক্স চেক করুন। দেখুন ফেসবুক থেকে Mail verification এসএমএস আসছে। আপনি ভেরিফাইতে ক্লিক করে মেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।

.
এবার আসি আসল কথায়। এবার আপনার আইডির লগিং অ্যাপ্রুভাল এডিট করতে হবে। বলে রাখি লগিং অ্যাপ্রুভাল হচ্ছে সেখানে আপনার মোবাইল নম্বর অ্যাপ্রুভ করে রাখা অপরিচিত কেউ আপনার আইডিতে লগিং করতে গেলে উক্ত অ্যাপ্রুভ করার মোবাইলে একটা কোড আসবে। ব্রাউজারে সে কোড না দেওয়া পর্যন্ত আইডিতে লগিং করা যাবে না। এটা করতে হলে setting/security/Login approval এ ক্লিক করুন।