Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

নিজস্ব প্রতিষ্ঠানের কিংবা ব্যবসায়ী উদ্দেশ্যে টি-শার্ট কোথা থেকে তৈরি করবো?

  নিজস্ব প্রতিষ্ঠানের নামে কিংবা কোন ইভেন্টের জন্য অথবা ব্যবসায়ী উদ্দেশ্যে টি-শার্ট তৈরি করতে চান? তাহলে লেখাটা আপনার জন্য।
.
প্রথমেই বলতে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির টি-শার্ট আছে। কাপড়ের মান, সেলাই, প্রিন্ট সহ যাবতীয় অনেককিছুর উপর নির্ভর করেই কোয়ালিটি নির্ধারণ করা যায়। আপনি যদি খরচ বাঁচাতে চান তাহলে আপনাকে ধাঁপে ধাঁপে কাজ করাতে হবে। প্রথমে করতে হবে ব্লাঙ্ক টি-শার্ট, পরে হবে প্রিন্ট।

স্বপ্ন কখনো শেষ হয় না, জাস্ট স্বপ্নটা ঘুরিয়ে দেখতে হয় (এইচএসসি রেজাল্ট-২০১৮)

একটা জনপ্রিয় স্লোগান হচ্ছে-
"মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়"।
ভালোবাসা কিংবা দেশপ্রেম নিয়ে কথা বলছি না, আজ বলবো আশা নিয়ে। আশা মানের প্রত্যাশা। আর প্রত্যাশা কিংবা আশার জন্ম হয় স্বপ্ন থেকে।

আমি সবসময়ই নিজের যুক্তি কিংবা নিজের মনের উপর নির্ভর করে চলি। এজন্য গায়ে স্বার্থপর ট্যাগটা খুব ভালো করে লেগে আছে। আপনি যদি এখন চিন্তা করেন

মুভি রিভিউ (হালদা, বাংলা)

"পয়সাওয়ালারা গরীবের মেয়ে বিয়ে করে কেন জানো? তারা বউকে দেখতে চায় পরীর মত, কাজ করবে দাসী-বান্দির মত"।
.
সিনেমার ঠিক মাঝামাঝি অংশে এরকম একটা কথা শোনা যায়। প্রথম বউয়ের বাচ্চা হয় না বলে আবার বিয়ে করে। নতুন বউয়ের জন্য সুন্দর করে বাসর ঘর সাজায় আগের বউ। আগের বউয়ের মুখেই উপরের কথাটা শোনা যায়।

মুভি রিভিউ (ডুব), Doob: No Bed of Roses

বাবা বলতেন মানুষ কেন মারা যায় জানো?
"যখন তার কাছে পৃথিবীর প্রয়োজন কিংবা পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়, তখনই সে মারা যায়।"
একারনেই বাবাকে কোন কথা পুরোপুরি ভাবে বলতাম না, আগামীকালের জন্য কিছু কথা বাকী রেখে দিতাম।

ডুব সিনেমা শুরু হওয়ার বেশ কিছুক্ষন পরেই এরকম একটা কথা কানে আসে। আর স্ক্রিনে জানালার ফাঁকে কোন লেক বা নদীর ভিডিওচিত্র ভাসতে থাকে।

আন্তর্জাতিক নারী দিবস ও নারীর সম্মান

বাসে সে আছি। পাশে দাড়িয়ে আছে একটা মেয়ে, অপরিচিত। মেয়েটাকে ঘিরে কয়েকটা পুরুষ। ইচ্ছা না করে হলেও বাসের গতি আর ব্রেকের কারণে একটু পরপর কারো না কারে শরীরের সাথে মেয়েটার শরীর লাগছে। একটা অপরাধবোধ আমাকে গ্রাস করছে। উঠে মেয়েটাকে বললাম, আপু বসেন।
মেয়েটা: আমি সামনেই নেমে যাবো।
আমি: নামার আগ পর্যন্ত এখানে বসুন, নামার সময় আমাকে বসতে দিলেই হবে।
.
অফিস টাইম আর ভার্সিটি টাইম একই সাথে হওয়ায় বাসে ভিড়ের পরিমানটা

স্কুল কলেজগুলো ম্যানেজিং কমিটির সদস্যদের হাতের মুঠোতে বন্দি

মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচনে হেরে এক ইমামের মাথায় মল-মূত্র ঢেলে লাঞ্ছিত করেছে পরাজিত প্রার্থী ও তার লোকজন। ঘটনাটা ঘটে বরিশালের বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নে। ঘটনাটা আমার গ্রামে না হলেও আমার থানাতেই।
.
আমি যখন প্রাইমারী স্কুলে পড়ি, তখন বিদ্যা উৎসাহী ছিলেন একজন ব-কলম।

রমজান, কিছু মানুষের রোজা না থাকার কিছু অজুহাত

লোকটা হিন্দু, ভালো গিটার বাজায়। জেলা পর্যায়ের একটা ব্যান্ডের মালিক। তার ব্যান্ডের সদস্যদের গানগুলোই ইউটিউবে আপলোড দিয়ে পুরো ব্যান্ডটাই এখন বেশ জনপ্রিয়। তাদের একটা ভালো দিক হচ্ছে আপলোডের দিক থেকে ধারাবাহিকতা। ইউটিউব ছাড়াও আশে পাশের জেলাগুলোতে ভালো শো পাচ্ছে।
রমজানের কয়েকদিন আগে ঘোষনা দিয়েছেন পবিত্র রমজানের পবিত্র ও মুসলমানদের প্রতি সম্মান রেখে তিনি রমজান মাসে কোন শো করবে না এবং ইউটিউবে কোন ভিডিও আপলোড করবেন না।

ফেসবুক ভাইরাল হওয়া মহিলা পুলিশের ছবি

এক নারী পুলিশ সদস্য বাচ্চা কোলে নিয়ে ডিউটি করছেন, নিচের এই সংগৃহীত ছবিটা কয়েকদিন আগে ফেসবুকে পোষ্ট করি। ছবিটা ইতিমধ্যে ভাইরাল হয়ে আছে। আর ভাইরাল তো হবেই, একটা মানুষ তার দায়িত্ব (ডিউটি) এবং কর্তব্য (বাচ্চা) একই সাথে পালন করছেন।
ছবিটা সমালোচিতও কম হয়নি। আমার পোষ্টে একজন মন্তব্য করেছেন- তখন তিনি পুলিশ ছিলেন না, ছিলেন মা।




বাংলাদেশে কেন ভারতীয় টিভি চ্যানেলের জনপ্রিয়তা?

 আমার জানা মতে বাংলাদেশে মোট ২৮ টা টিভি চ্যানেল। ১৬ কোটির এই দেশে ২৮ টা টিভি চ্যানেল কিন্তু সংখ্যায় কম না। কিন্তু আপনি আলাদা করতে গেলে ৩/৪ টার বেশি গুনতে পারবে না।
কেননা, সবগুলোই গদগদা ধারাবাহিকতায় চলছে।

সব চ্যানেলগুলোই খবর প্রচার করছে, নাটক/ সিনেমা দেখাচ্ছে। আর সবগুলোতেই একযোগে টক শো (পড়বেন বিরক্ত শো) -তে বসে যায়। গদগদার বাইরে কিছু আছে।

হঠাৎ শুনলেন মালিবাগে বাস দূর্ঘটনা, আপনি কোন চ্যানেলে দেখবেন?
সবগুলো চ্যানেল খুজে যেটার ভিডিও রেজুলেশন ভালো আপনি সেটাই দেখবেন। খবর কিন্তু সব চ্যানেলেই দেখানো হবে। চ্যানেল গুলোতে আলাদা করে কিছু দেখায় না। সবাই খবর দেখায়, সবাই কার্টুন দেখায়।
মনে করুন আপনি টিভিতে কোন কমেডি শো দেখছেন, কিন্তু টিভি স্ক্রলে দেখাচ্ছে- ওমুক জায়গায় আগুল লেগে ১৪ জন নিহত। কিংবা টিভিতে কোন ধর্মীয় অনুষ্ঠান কিংবা মা-বোন নিয়ে কোন সামাজিক সিনেমা দেখছেন। হঠাৎ প্যানথার কনডমের বিজ্ঞাপনে আসল পুরুষ দেখালো।  কেমন লাগবে আপনার?

এদেশের যে কোন টিভি চ্যানেলের চাং ৭০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকার (প্রতি মিনিট) পাওয়া যায়। যার ফলফল কতটা শোচনীয়?
একসময়ে বাংলা নাটকে যারা নায়কে পাশ দিয়ে হেঁটে যাওয়া চরিত্রে অভিনয় করতো তারাও এখন নাটকের স্ক্রিপ্ট লিখছে, নাটক পরিচালনা করছে। তার পাশাপাশি হারবালি কোম্পানী আর স্টার লাইটের বিজ্ঞাপন তো আছেই (শুধুমাত্র কোম্পানীর প্রচারের জন্য)।

এদেশে ভারতীয় চ্যানেলগুলোর এতটা জনপ্রিয়তায় আমরা মা-বোন কিংবা সরকারের দোষ দিচ্ছি। কিন্তু আসল দোষটা কিন্তু নির্মাতা আর টিভি চ্যানেল কর্তৃপক্ষের। চ্যানেল কর্তৃপক্ষের আগে নির্ধারণ করতে হবে কেন আমাদের এই চ্যানেল। আমরা আসলে কি দেখাবো? আর নির্মাতাদের বলে লাভ নাই, হিরো আলমের মত হিরো পেলে তাদের কি আর হুশ থাকে?

দেশে একজন সঠিক পরিকল্পনাবিদের অভাব । সঠিক ভাবে চিন্তাকরার মত দেশে কি একটা মনুষও নেই ।৪১ টি টিভি চ্যানেল অথচ ৮-১০ চ্যানেল ছাড়া বাকী সবচ্যানেল জগাখিচুড়ি চ্যানেল | একটা খেলার চ্যানেলও নাই বাচ্চাদের কাটুন চ্যানেল নাই একটা ট্রাভেলিং চ্যানেল নাই একটা সপিং চ্যানেল নাই

ফেইসবুক লাইভে পাইলটের লাফ, মৃত্যু

২৮ বছর বয়সী ওই ইতালীয় পাইলটের নাম আর্মিন স্মিডার বলে শনাক্ত করা হয়েছে। সুইজারল্যান্ড-এর ক্যানডারস্টেগ-এর কাছে এই ঘটনা ঘটে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, "পাহাড় থেকে লাফ দেওয়ার আগ পর্যন্ত আজ আপনারা আমার সঙ্গে উড়বেন।"
অনলাইনে পাওয়া ওই ভিডিও থেকে নেওয়া ছবিগুলোতে দেখা যায়, ওই পাইলট তার ফোন বন্ধ করে পকেটে নেওয়ার আগেই উইংস্যুট পরে তৈরি হচ্ছেন। আরেক ভিডিও অনুযায়ী, কিছু সময় পর দর্শণার্থীদের চিৎকার শোনা যায়। ওই ভিডিও দেখতে থাকা ফেইসবুক ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে 'হরর' বা ভয়ার্ত প্রতিক্রিয়া প্রকাশ করেন বলে জানিয়েছে আইএএনএস।

তিনি মাটিতে পড়ে গেছেন বলে ধারণা করা হলেও, এ নিয়ে পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি।
'সু-পরিচিত' উইংস্যুট পাইলট আলেকজান্ডার পলি স্পেন-এর মন্টসেরাট-এ একটি বড় পাথরের মাঝখানের ছোট গর্ত দিয়ে প্লেন উড়িয়ে নেওয়ার ভিডিও পোস্ট করে বিখ্যাত হন। আর্মিন-এর এই ঘটনার আগে পলি এক ফ্লাইটের সময় গাছের সঙ্গে সংঘর্ষে মারা যান।

চলতি বছর জানুয়ারি থেকে ব্যবহারকারীদের সরাসরি নিজদেরে ভিডিও সম্প্রচারের সুযোগ দিতে ফেইসবুক লাইভ ফিচার আনে ফেইসবুক। আর এপ্রিলে এর পরিসর বৃদ্ধি করে নিজেদের অ্যাপেও এই সেবা নিয়ে প্রতিষ্ঠানটি। এরপর থেকে ব্যবহারকারীরা যখন তখন হাতে থাকা স্মার্টফোন থেকেই ফেইসবুকে নিজদেরে সরাসরি ভিডিও সম্প্রচার করতে পারছেন।


 

চাকরীর লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা

 দক্ষ/অদক্ষ পুরুষ/মহিলা অফিসিয়াল পদে সরাসরি নিয়োগ। বেতন উচ্চমানের, পদ অনুযায়ী ষোল থেকে আঠার হাজার টাকা বেতন প্রদান। টিএ/ডিএ, ঈদ বোনাস ও হাজিরা বোনাস দেওয়া হবে। থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এই লোভনীয় বিজ্ঞাপনের সাথে সবাই কম বেশী পরিচিত। এখানে উল্লেখ করার করান, এগুলো কোন চাকরির আসল বিজ্ঞাপন নাকি প্রতারনা?

ঢাকায় রিক্সা শেয়ার এবং ভদ্র পতিতার পাল্লায় বন্ধু

অপরিচিত কোন মেয়েদের সাথে রিক্সা শেয়ার করছেন কখনো??

ঢাকায় এমনটা প্রতিনিয়ত না হলেও, একেবারেই যে হয় না তা কিন্তু নয়। অপরিচিত নারী-পুরুষের সাথে রিক্সায় ভাগাভাগি করে বসার অভিজ্ঞতা অনেকেরই হয় তো আছে।

সায়েন্স ল্যাব থেকে কলাবাগান যাওয়ার জন্য রিক্সা পাচ্ছিনা। পিছন দিক থেকে একটা রিক্সা আসায় ঈশারায় দাড় করালাম। কলাবাগান যাবেন কিনা জিজ্ঞেস করতেই উরে এসে জুরে বসার মত একটা মেয়ে রিক্সায় উঠে পরলো।

আপনি জানেন কি কোন কোন দেশে ফেসবুক বন্ধ? কেন বন্ধ? ফেসবুক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জেনে নিন।

বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ বন্ধ করে দিয়েছে ফেসবুক। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশে প্রায়ই বন্ধ করা হয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক। কোনো কোনো দেশ একদিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিলেও কোনো কোনো দেশে চিরস্থায়ীভাবেই বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে। আবার চীনের মতো জনবহুল এবং প্রযুক্তিবান্ধব দেশ ফেসবুকের বিকল্প হিসেবে চালু করেছে নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। নানা দেশে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইনডেক্স অন সেন্সরশিপ নামের একটি প্রতিষ্ঠান। সেখানে বিভিন্ন দেশে ফেসবুক বন্ধের কারণ এবং সময়সীমা তুলে ধরা হয়েছে।

মানুষ কি আদৌ চাঁদে গেছে ? নাকি পুরোটাই সাজানো ঘটনা ?? আসুন সত্যটা জানার চেষ্টা করি…

1969 সাল 16 July নীল আ. আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইক কলিন্স চাঁদের উদ্দেশ্যে রওনা করেন । Apollo 11 ছিল তাদের বাহন । যাই হোক সফর শেষে তারা কিছু পাথর নিয়ে হাজির হয় । ইত্যাদি... ইত্যাদি.........

আজ আপনাদের সামনে কিছু সত্য তুলে ধরতে চাই । আমাদেরকে ভুল বুঝিয়ে আর কতদিন রাখা হবে । বলা হয় 1969 সালে মানুষ চাঁদে পদার্পণ করে । কিন্তু আমার এটা কোনমতেই বিশ্বাস হয় না । এখন হয়ত আপনারা বলবেন, কেন ভাই ? আপনার এই মহাসত্য বিশ্বাস হল না কেন ?? অবশ্যই আমি আমার কথার জবাব্দিহিতা করতে বাধ্য ।

ছুটির দিনে ঘুরে আসুন চাঁদপুর

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চরের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মেঘনা নদীর তীরে এ জেলা অবস্থিত। চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য বিখ্যাত।

(সংগৃহিত ছবি)
চাঁদপুর জেলা নদীর জেলা হিসেবে পরিচিত।এখানে জালের মতো বিস্তৃত আছে অনেক নদী।এখানে ৮ টি নদী আছে যা অন্য যে কোনো জেলা থেকে অনেক বেশি। নদীগুলো হচ্ছে: মেঘনা, পদ্মা, ডাকাতিয়া, গোমতী, ধনাগোদা, মতলব, উধামধি, চারাতভোগ। 
ইলিশ ভাজা খেতে পারেন চাঁদপুর লঞ্চ ঘাট এর কোন লোকাল রেস্টুরেন্ট

চীন দেশের লোকেরা করলে নতুন প্রযুক্তি, আমরা করলে ধান্দা..

রিক্সা ওয়ালার লুঙ্গির গিট্টুর পাশে যে মোবাইলটা থাকে সেটা চায়না মোবাইল। আর বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মকর্তা যে মোবাইলটা ব্যবহার করে সেটাও চায়নায় তৈরি।
শুধু বৈদ্যুতিক যন্ত্র না, সবজি থেকে কাপড় এমনকি বদনা পর্যন্ত এমন কিছু নাই যা ওরা বানায় না (যদিও ওদের বদনা আমাদের দেশে পাওয়া যায় না)।

ওরা যে শুধু বানায় তা না, বিশ্ববাজারও দখল করে আছে। বাংলাদেশে এমন কোন পরিবার নাই, যেখানের ৫-১০ টা প্রোডাক্টে Made in China অথবা Made

কেন বারবার তনু'রা ধর্ষিত হয়

সামিয়ার সাথে সম্পর্কটা ৩ বছরের বেশি দিন ধরে। গত ৩ বছরে ১৫ মিনিটের সুখের জন্য একসাথে কম মিলিত হয়নি। প্রতিটা জেলা শহরেই রাত কাটিয়েছি একত্রে। বিয়ে না করা শারীরিক সম্পর্কে আমাদের কারোরই কোন আপত্তি ছিলো না।
কোন এক সকালে সামিয়া ফোনে জানালো- প্রেগন্যান্ট। ডাক্তারের কাছে গিয়ে কিছু করা যাবে না, তাহলে আর কোনদিন মা হতে পারবে না।

এখন উপায় কি?
(১) আমি সামিয়াকে বিয়ে করবো
(২) সামিয়ার পরিবার অন্য একটা ছেলেকে ধোঁকা

“গুরুর মর্যাদা” প্রবাদটা সোজা যাদুঘরে চলে গেছে।

পরিচিত এক ভদ্রলোক কম্পিউটার কিনে ফোনে জানালো, আমি যেন প্রতিদিন সন্ধ্যায় তার বাসায় গিয়ে একটু শিখিয়ে দেই (টাকার বিনিময়ে)। একদিন যাওয়ার পরই না করে দিলাম। কারন হিসাবে বললাম-
আপনি যদি মনে করতেন- আপনি জানেন না বলে ফয়সাল আপনাকে শেখাতে আসছে, তাহলে প্রতিদিনই আপনার বাসায় আসতাম।
কিন্তু আপনি তো মনে করছেন- ফয়সালকে কিছু টাকা দিয়ে ভাড়া করছি, বাসায় এসে শেখাতে।
.
“গুরুর মর্যাদা” প্রবাদটা সোজা যাদুঘরে চলে গেছে। ক্লাশ সিক্সে পড়াকালীন টু-তে পড়া একটা বাচ্চাকে পড়াতাম (নিজেও বাচ্চা ছিলাম)। মাসে শুক্রবার সহ ৩০ দিন পড়াতাম, ১০০ টাকা দিতো। কিন্তু সবচেয়ে বেশি দিতো

বরিশাইল্যাদের সমস্যা..

বরিশাইল্যাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন?
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওরা বরিশাইল্যা।
বিয়ে কিংবা চাকুরিতে বরিশাল শুনলেই নাক ছিটকায়।
কিন্তু কেন? কেউ জবাব ভালোভাবে জবাব দিতে পারে না। যদি কেই একটু চেষ্টা করে- বরিশালের আঞ্চলিক ভাষা ভালো না।
.
তাহলে আপনার আঞ্চলিক ভাষা ভালো?

বউয়ের বাচ্চা হবে, অনলাইন মিডিয়ার কারসাজি

নিজে সেলিব্রেটি না, কিন্তু বউ তো আমার বিশাল সেলিব্রেটি। আমি কিন্তু শরীরের বিশালতার কথা বলিনি।
.
বউয়ের বাচ্চা হবে, চাকুরির কারনে নিজে যেতে পারলাম না। শাশুরি জানোলো নীলাকে OT তে নেয়া হয়েছে।
..
তারপরে বাকিটা ইতিহাস, কাউকে ফোন করে পাচ্ছি না। না আত্মীয় স্বজন, না বন্ধুবান্ধব কাউকেই না।
.
কাউকে ফোনে না পেয়ে নজর দিলাম অনলাইন পত্রিকার দিকে। বেহুশ হওয়ার কথা।
বউ নাকি একটা কাউয়া পয়দা দিছে।
জানতাম বউ বিড়াল পছন্দ করে, বিড়াল হলে বিশ্বাস করতাম। হাঁস-মুরগী কিচ্ছু না, এক জ্যান্ত কাউয়া!!
.
বউয়ের প্রতি একটু সন্দেহ নিয়ে বিষয়টা নিয়ে ঘাটতে শুরু করলাম।
.......... ......... ......
সুন্দরী শালিকা ফেসবুকে পোষ্ট করছে- আপুর ছেলে হয়েছে (ছবি সহ)।
সেটা দেখে আমার বউয়ের একভক্ত পোষ্ট করছে- নীলার ছেলে হয়েছে, ছবি দেখে মনে হচ্ছে একটু শ্যামলা।


আর এক ভক্ত পোষ্ট করছে-