বউয়ের বাচ্চা হবে, অনলাইন মিডিয়ার কারসাজি

নিজে সেলিব্রেটি না, কিন্তু বউ তো আমার বিশাল সেলিব্রেটি। আমি কিন্তু শরীরের বিশালতার কথা বলিনি।
.
বউয়ের বাচ্চা হবে, চাকুরির কারনে নিজে যেতে পারলাম না। শাশুরি জানোলো নীলাকে OT তে নেয়া হয়েছে।
..
তারপরে বাকিটা ইতিহাস, কাউকে ফোন করে পাচ্ছি না। না আত্মীয় স্বজন, না বন্ধুবান্ধব কাউকেই না।
.
কাউকে ফোনে না পেয়ে নজর দিলাম অনলাইন পত্রিকার দিকে। বেহুশ হওয়ার কথা।
বউ নাকি একটা কাউয়া পয়দা দিছে।
জানতাম বউ বিড়াল পছন্দ করে, বিড়াল হলে বিশ্বাস করতাম। হাঁস-মুরগী কিচ্ছু না, এক জ্যান্ত কাউয়া!!
.
বউয়ের প্রতি একটু সন্দেহ নিয়ে বিষয়টা নিয়ে ঘাটতে শুরু করলাম।
.......... ......... ......
সুন্দরী শালিকা ফেসবুকে পোষ্ট করছে- আপুর ছেলে হয়েছে (ছবি সহ)।
সেটা দেখে আমার বউয়ের একভক্ত পোষ্ট করছে- নীলার ছেলে হয়েছে, ছবি দেখে মনে হচ্ছে একটু শ্যামলা।


আর এক ভক্ত পোষ্ট করছে-

নীলার ছেলে বেশ কালো হয়েছে।
একটা পেইজে পোষ্ট করা হয়েছে- আলোচিত সেলিব্রেটি নীলা'র বাচ্ছা হয়েছে কুচকুচে কালো।
রেডিও মদনা'র এডমিন তো পোষ্ট করেই বসলো- নীলা'র বাচ্চা হয়েছে, কাকের মত কালো।
রেডিও মদনা পেইজের পোষ্ট হয়েছে হাজারবার শেয়ার।

রেডিও মদনা পোষ্ট দেখে এক অনলাইন পত্রিকার সাংবাদিত পোষ্ট করে দিলো- নীলা একটা কাকের বাচ্চা জন্মদিয়েছে, যা জন্মের পর থেকেই উড়ে বেরাচ্ছে।

জোক্সটা বেশ পুরানো। তবে কিঞ্চিত পরিবর্তন করা। এ হচ্ছে আমাদের অনলাইন পত্রিকা আর রেডিও মদনা, বদনা পেইজ গুলোর পরিবর্তনের ধারা।