বাসায় ভারতীয় সিরিয়াল বন্ধের আন্দোলনের একপর্যায়ে বউয়ের হাত থেকে রিমোট না কেড়ে পারলাম না। যদিও তা আরও ছয়-সাত দিন আগের কথা।
এরপর বাকীটা পুরাই ইতিহাস। আরাম কেদারায় পায়ের উপর পা তুলে একটা একটা করে চ্যানেল পাল্টাই আর বউ মুখ ব্যাকা করে আপসুসের জানান দেয়।
.
আজতো রিতিমত অবাক কান্ড ঘটিয়েই ছাড়লো, বউকে রিমোট দেয়ার সাথে সাথে রিমোট একটু নেড়েচেড়ে আমার মুখের উপরই ছুড়ে দিলো।

না...মানে.... এ ক'দিনে বিজ্ঞাপনের জ্বালায় চ্যানেল পাল্টাতে পাল্টাতে রিমোট অকেজো। নষ্ট রিমোট ফেলার জন্য আমার মুখটা মন্দ না।
মুখে বহুত বাংলা নাটক, দেশি চ্যানেল, দেশি সংস্কৃতি'র রামসাম মারছিলাম। চোখে বিজ্ঞাপন ছাড়া কিছুই দেখলাম না।
.
বউ তুই স্টার জলসা দেখ, কাল থেকে দুজন একসাথে দেখমু। তুই চা বানিয়ে রাখবি। চা-এর চুমুকে চুমুকে সিরিয়াল, মজাই আলাদা।