ভবঘুরে ।। পর্ব-৩ ।।

মন কখনো নিজের মনের উপর নির্ভর করে চলে না। মন চলে তার নিজস্ব গতিতে। যদিও কথাটা বাংলা সিনেমায় বলা হয়- আইন সবসময় নিজস্ব গতিতে চলে। আইনের দিকে যাচ্ছি না, যাচ্ছি মনের দিকে। মন কখনোই আপনার উপর নির্ভরশীল না। মন তা গতিতে চলছে।
আমি সবসময় আমার মন কে মুক্ত করে দেই।
চল তুই তোর মত করেই।

এই যে অর্ধ শোয়া হয়ে বসে আছি, ল্যাপটপের কিবোর্ডের উপর হাত দুটো মুক্ত করে ছিড়ে দিছি। হাত তুই তোর মত করে লেখ। আমার নিয়ন্ত্রন মানিস না। নিয়ন্ত্রন বড্ডা খারাপ জিনিস।
নিয়ন্ত্রন কখনো সামনে আগাতে দেয় না। নিয়ন্ত্রনে থেকে বড় কিছু করা গেলেও তৃপ্তি খুবই কম পাওয়া যায়। নিয়ন্ত্রন কখনো আপনার ইচ্ছাগুলোকে তারমত করে চলতে দিবে না।
এই যে রাত প্রায় বারো টা, রুমে অর্ধ শোয়া হয়ে আছি। আমার তো ঘুম আসছে না। তবে আমাকে কেন রুমে থাকতে হচ্ছে। অবশ্যই নিয়ন্ত্রনের জন্য। এক্ষেত্রে নিয়ন্ত্রন মানে নিয়ম। আমাদের নিয়ম হয়ে গেছে, রাতে বাইরে থাকা যাবে না।
বাড়িওয়ালাও নিয়ম মেনে বাড়ির মেইন গেটে লক করে দিছে। তবু যদি নিয়ন্ত্রন ছেড়ে বাইরে যাই, বাইরেও আরেক নিয়ন্ত্রন। একা রাস্তায় হাঁটার উপায় নাই, ছিনতাইকারীর দল এসে পাশে দাড়াবে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রন, এটা সেটা কত প্রশ্ন।
.
এই নিয়ন্ত্রণ গুলো না থাকলে হয়তো গেটের তালা ভেঙ্গে হলেও বাইরে চলে যেতাম বাসার সামনে মহল্লা/রোড সিকিউরিটির ঘুমন্ত চোখের সামনে দিয়ে গলি গলি করে হাঁটতে হাঁটতে আরামবাগ মোড়ে, ডালাসের ঠিক অপজিটের কমলাপুরে রেলস্টেশনের দিকে ৪০ গজের মত হাঁটলে একটা চায়ের দোকান পাওয়া যায়। খুব ভালো চা বানায়। লাষ্ট যেদিন ওই টং দোকানটাতে বসছিলাম, সেদিন খেয়াল করছি, একটা কাগজে গোল্ডলিফ শলাকা ১৫ টাকা, বেনসন শলাকা ১১ টাকা লেখা। ঠিক তার নিজেই টংএর মালিকের মোবাইল নাম্বার লেখা। এতরাতে মনে হচ্ছে দোকান বন্ধ। গিয়ে আগে ওর নাম্বারে ফোন করে ওকে খুঁজতে হবে। লাগলে রিক্সা ভাড়া করে ওর বাসায় চলে যাবো। কত দূরেই বা থাকে, কমলাপুর, মান্ডা না হয় যাত্রাবাড়ীই হবে। চোখ ডলতে ডলতে এসে দোকান খুলবে। কেতলিতে পানি গরম দিতে থাকবে, আর আমি পান চিবাতে থাকবো। যদি মন ভালো থাকে তাহলে প্রিয়জনকেও আসার জন্য ফোন করবো। যদি আসে তাহলে বেশ ভালো হবে। এই সময়টাতে বঙ্গভবনের সামনের দিকাটা ফাঁকা থাকে। হাত ধরাধরি করে হাঁটতে খারাপ লাগবে না।
আর যদি নাও আসে সমস্যা নাই, গল্প করার জন্য তো চায়ের দোকানি আছেই। দুজনে মিলে সুখ দুঃখের গল্প করবো, আর চয়ের কাপে ঝড় তুলবো।
.
কিন্তু হবে না, কারণ আমরা নিয়ন্ত্রণে বাঁধা