বরিশাইল্যাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন?
সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওরা বরিশাইল্যা।
বিয়ে কিংবা চাকুরিতে বরিশাল শুনলেই নাক ছিটকায়।
কিন্তু কেন? কেউ জবাব ভালোভাবে জবাব দিতে পারে না। যদি কেই একটু চেষ্টা করে- বরিশালের আঞ্চলিক ভাষা ভালো না।
.
তাহলে আপনার আঞ্চলিক ভাষা ভালো?
তাহলে আপনার আঞ্চলিক ভাষা ভালো?
বরিশালের ৯৫% শিক্ষিত লোক আঞ্চলিক ভাষার পাশাপাশি বিশুদ্ধ বাংলা চলিত
ভাষায় কথা বলতে পারে। অথচ নোয়াখালী, চিটাগাং, সিলেট অঞ্চলের ৮০% শিক্ষিত
লোকই আঞ্চলিক ভাষা ছাড়া কথা বলতে পারে না।
তাহলে বরিশাইল্যাদের সমস্যা কি?
-ওরা লোক খারাপ।
আন্দাজে বলবেন আর মেনে নেবো? এই যুক্তিটা বাদ দিন। আপনার মনমত না হলে আপনি
নোয়াখালী, চিটাগাং, সিলেট সব অঞ্চলের লোককেই গালি দিতে পারেন। ইচ্ছা করলে
যে কাউকে 'তুই শালা বাঙ্গালী' বলে গালি দিতে পারেন।
.
দোষ কার? না আপনার, না বিশেষ কোন অঞ্চলের। দোষ আমাদের। আমরা একজন কে চিনে তার অঞ্চলের সবাইকে তার মত মনে করলে ভুলতো করবোই।