মানুষ কি আদৌ চাঁদে গেছে ? নাকি পুরোটাই সাজানো ঘটনা ?? আসুন সত্যটা জানার চেষ্টা করি…

1969 সাল 16 July নীল আ. আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইক কলিন্স চাঁদের উদ্দেশ্যে রওনা করেন । Apollo 11 ছিল তাদের বাহন । যাই হোক সফর শেষে তারা কিছু পাথর নিয়ে হাজির হয় । ইত্যাদি... ইত্যাদি.........

আজ আপনাদের সামনে কিছু সত্য তুলে ধরতে চাই । আমাদেরকে ভুল বুঝিয়ে আর কতদিন রাখা হবে । বলা হয় 1969 সালে মানুষ চাঁদে পদার্পণ করে । কিন্তু আমার এটা কোনমতেই বিশ্বাস হয় না । এখন হয়ত আপনারা বলবেন, কেন ভাই ? আপনার এই মহাসত্য বিশ্বাস হল না কেন ?? অবশ্যই আমি আমার কথার জবাব্দিহিতা করতে বাধ্য ।

 আলোচনার আগেই প্রশ্ন রেখে যাচ্ছি- ১৯৬৯ সালের পর এই দীর্ঘ সময়ে কেন চাঁদে কোন মানুষ গেল না? আর সব ছবিই তো রাতের, দিনের ছবি নাই কেন?

ছবিটি দেখুন...
# আপনি কি মনে করের এগুলো চাঁদের ছবি? যদি মনে করে থাকেন তবে প্রশ্নগুলো আপনার জন্য-
* আপনি কি আকাশে তারা দেখতে পাচ্ছেন?? তারা দেখা যাওয়ার কথা ছিল না ??
* চাঁদে তো বাতাস নেই। তাহলে পতাকা উড়ছে কিভাবে ??
* OK, আপনি এবার আর্মস্ট্রং ভাইয়ের হেলমেটের গ্লাসের দিকে তাকান । একেক বস্তুর ছায়া কেন একেক রকম। চাঁদের তো নিজস্ব কোন আলো নাই। আলোর উৎস কেবল সূর্য। নাকি ওখানে আলাদা কোন আলোক উৎস আছে?

1974 সালে বিল কেসিং নামের একজন আমেরিকান তার " We Never Went to the Moon" বইয়ে এসব যুক্তি উপস্থাপন করেন ।
আমি আপনাদের এবার ছবি দিয়ে বোঝাব । প্রতিটা ছবি খুব সূক্ষ্মভাবে দেখবেন...
ছবিতে দেখা যাচ্ছে, বাজ অলড্রিন আর নীল আর্মস্ট্রংকে । আর্মস্ট্রং পতাকা গাঁথছেন আর অলড্রিন দাঁড়িয়ে আছেন। সূর্যই যদি একমাত্র  আলোর উৎস হয়, তবে আর্মস্ট্রং-এর থেকে অলড্রিন-এর ছায়া কি বড় হওয়া সম্ভব??  আর একটা কথা ক্যামেরা তো তাদের বুকে বাধা ছিলো। তাহলে মাথার উপরের ছবি উঠলো কিভাবে? নাকি চাঁদেও হাজার হাজার DSLR ধারী ফটোগ্রাফার আছেন?



এবার এই ছবিটা দেখেন। B এবং C নিয়ে মাথা ঘামিয়ে বিষয়টা জটিল করার দরকার নাই। আসুন D নিয়ে আলোচনা করি। D তে দেখুন হেলমেটের মধ্যে লাল চিহ্নিত গোল--ওটা কি ??? নাসাও বলতে পারেনি, এড়িয়ে গেছে ।


এই ছবিটা দেখুন। 6 এবং J পুরাই অন্ধকার। অথচ এর কোনএকটাতে তারা থাকার কথা ছিলো। ধরে নিলাম যেই পাশ থেকে ছবিটা তোলা হলেছে সেই পাশে থেকে সূর্য আলো দিচ্ছে তাই পতাকাটা স্পষ্ট। কিন্তু সূর্য যদি আসলেই সেই পাশে থাকতো তাহলে K কেন অন্ধকার?
নাকি একাধিক আলোক উৎস? ছায়া দেখে তো মনে হচ্ছে সূর্য ক্যমেরার বিপরীত দিক থেকে আলো দিচ্ছে। কিন্তু তাহলে তো আপনাকে বলতে হবে- পতাকার এই পাশটা কেন স্পষ্ট?

এবার আসেন এটা নিয়ে আলোচনা করি। R বিন্দুটা একটু খেলায় করেন। পাথরের উপর C লেখা। প্রশ্ন হচেছ লেখাটা কোথা থেকে আসলো?  এবার একটু S-দেখুন, যেখানে পানি নাই, সেখানে এত সুন্দর করে সিনেমা সাজিয়েছে; বোঝায় যায় এটা পানির মিশ্রণ ছাড়া অসম্ভব ।



আপনাদের কারও যদি যুক্তি থাকে, যে মানুষ চাঁদে গেছে... কমেন্টের মাধ্যমে জানান । আমরা এই বিষয় নিয়ে যুক্তি/তর্ক/আলোচনা করতে চাই ...


সূত্র: কিছু নিজস্ব অভিমতের পাশাপাশি ছবি ও তথ্য সংগৃহিত।