"সিএনজি যেতে চাচ্ছে না কিংবা বেশি ভাড়া চাচ্ছে" এমন সমস্যা ঢাকায় প্রতিদিনই হয়ে থাকে।
.
নতুন আইডিয়া নিয়ে মাঠে... থুক্কু রাস্তায় নামছি। প্রথমদিনই সাকসেস।
.
লোকেশন বলার পর সিএনজি জেতে না চাইলে কিংবা ভাড়া বেশি চাইলে দ্রুত ডায়েরী বের করে সিএনজি'র নাম্বার নোট করুন (তদন্ত স্টাইলে), সাথে ক্যামেরা/মোবাইল থাকলে ড্রাইভারের একটা ছবি তুলে নিতে পারেন।
এতে করে সিএনজি ড্রাইভার উটকো ঝামেলা এড়াতে রাজি হয়ে যাবে। রাজি না হলেও পাশের সিএনজি ড্রাইভার আপনার ভাবসাব দেখে নিজেই বলবে-
'স্যার কই যাইবেন? ভাড়া মিটার দেইখা দিয়েন'।