স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানগুলো শহরের চেয়েও গ্রামের স্কুলে একটু বেশি বেশি উপভোক করার মত হয়। ক্রীড়া অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে "যেমন খুশি তেমন সাজ" অংশটুকু আমার একটু বেশি ভালো লাগে। অনেক সময়ই "চেয়ারম্যান পদপ্রার্থী" হেড লাইনে কেউ একজন একক অভিনয় করে থাকে। যেখানে মার্কা দেওয়া থাকে কদু (লাউ)।
.
লাষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের আদু (ছদ্ম নাম) ভাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিল তার মার্কা হতে হবে কদু। দেখতেও সেরা, খাইতেও সেরা।
কিন্তু বাধ সাধলো মনোনয়ন পত্র দাখিলের দিন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের সাহস হচ্ছে না। সে মেম্বার পদেই দাড়াবে। মেম্বার পদে মাত্র একজন মহিলা প্রার্থী আছে। অপরদিকে সংরক্ষিত মহিলা মেম্বার পদে সবাই মহিলা।
আদু ভাইয়ের কথা হচ্ছে- "মেম্বার পদে যদি কোন মহিলা মনোনয়ন পত্র দাখিল করতে পারে, তবে আমি কেন সংরক্ষিত মহিলা মেম্বার পদে দাখিল করতে পারবো না কেন?"
..
বাসের পিছনের দিকের সিটে বসে আছে। একটু ভিড় থাকায় অনেকেই দাড়িয়ে আছে। ৪০-৪৫ বছরের একজন (পুরুষ) এক মহিলার সাথে তর্কাতর্কি করছে। মহিলার অপরাধ সে সংরক্ষিত আসন ছাড়া বসছে। একটু মাতুব্বরী করার জন্য নিজেই গেলাম:
- কি হইছে ভাই?
: দেখেন... মহিলাদের জন্য আলাদা সিট থাকার পরও সে পুরুষের সিটে বসছে
- কি করেন আপনি?
: কেন?
- আরে বলেন তো..
: রাজনীতি
- রাজনীতি আপনার চাকুরী, নাকি ব্যবসা?
: মানে?
- মানে বুঝতে পারেন নাই??? না বুঝলে থাক। শোনেন... প্রথম ৯ টা সংরক্ষিত সিট। বাকি গুলো সাধারন সিট। পুরুষ-মহিলা যে কেউ বসতে পারে।
: কি বলতে চাচ্ছেন আপনি?
- আপনার কি এম.পি হওয়ার যোগ্যতা আছে?
: অবশ্যই আছে
- সংরক্ষিত মহিলা এম.পি হতে পারবেন?
: না, তা তো পারবো না।
- আপনি তো অবশ্যই পারবেন, হাতে চুড়ি, ঠোটে লিপিষ্টিক দিলে আপনি অবশ্যই পারবেন।
: মানে?
- কথা কম, চুপ চাপ দাড়াই থাকেন... বাসে উঠে মহিলাদের সাথে ফাজলামি......
.............................. .............
.............................. .............
আামদের গ্রামের আদু ভাই কিংবা শহরের এই রাজনীতিবিদদের মত এমন লোকের অভাব নাই। যারা সংরক্ষিত আসনে বসে পুরুষ হয়ে নিজের নারীত্ব প্রমাণ করতে চায়।