আমরা এমন কেন?

পরিচিত এক মহিলার বাচ্চা হবে। হাসপাতালে ভর্তি। দূর সম্পর্কের এক আত্মীয় এসে জিজ্ঞেস করছে রোগীর কি হইছে, অবস্থা কেমন?
পাশে দাড়ানো থাকায় আমিই উত্তর দিলাম, কাল ডেলিভারী হবে।
লোকটা: কি বলেন? কি বলেন?? আমার এক মামা গত বছর এই রোগের কারনে মারা গেছে।
ভালো করে বলেন তো কোন ডাক্তার দেখাচ্ছেন??? আমার পরিচিত এক হোমিওপতি ডাক্তার আছে সে ডেলিভারী রোগের গ্যারান্টি সহ ঔষধ দেয়।

এই হচ্ছে আমাদের বড় সমস্যা। যখন কোন গায়কের সাথে দেখা হবে তখন নিজের মুখ থেকেই বলে উঠবে- আমার এক মামাতো ভাই ক্যাসেট বের করছিল, খুব ভালো গাইতো।
"ওই... তোর কাছে শুনতে চাইছি" এমন কথা গায়ক সাহেব বলতে চাইলেও বলতে পারছেনা না।

যখন কোন লেখক তার নতুন লেখা বই টা আপনার হাতে তুলে দেবে তখন আপনি উৎসাহ তো দিলেনই না.. উল্টা বললেন-
এমন লেখা তো আমিও লিখতে পারি.... চাকুরীর জন্য সময় পাই না।
তখন লেখকের বলা উচিত- তুই শালা পারলে এক লাইন লিখে দেখা.... কিন্তু লেখক তা বলতে পারেন না।

সেদিন এলাকার মাঠে ১৩/১৪ বছরের এক তরুন (শখের) ক্রিকেটারকে দেখলাম পরপর দুই বলে ছক্কা হাকাতে। নিজে বুঝে ওঠার আগেরই সজোরে হাতেতালি দেই। পাশ থেকে একজন আমার বাহুতে ধাক্কা দিয়ে বললো- এমন সহজ বলে ছয় তো যে কেউ মারতে পারে।
আমি তখন তার বাহুতে আর একটু জোরে ধাক্কা দিয়ে- আপনি তো পারেন না, পারলে দর্শক হয়ে থাকতেন না।

এ হচ্ছে আমাদের অবস্থা.. .ভালো কিছু করতে দেখলে সহজেই বলে ফেলি ওইটা তো আমিও পারি (যদিও সে বিষয়ে তার কোন ধারনাই থাকে না)।