জাতি হিসাবে আমরা যতটা কিউট, স্মার্ট ফোনের কল্যাণে আমরা আরও বেশি কিউট।
.
আজ সকাল ৮টায় সময় গ্রীন রোডের ফুটপাতে ১৮-২০ বছরের এক মেয়ে দ্রুত আমাকে ওভারটেক করে সামনে চলে যায়। গায়ে সামান্য একটু লাগলেও মেয়েটির তা নিয়ে কোন ভ্রুক্ষেপ ছিল না। মেয়েটার হাতে স্মার্ট ফোন ছিল। একটু যেতেই মেয়েটা ফুটপাতে বসে থাকা এক পঙ্গু ভিক্ষুককে পায়ে দলিয়ে যায়। পঙ্গু ভিক্ষুক পেছন থেকে ব্যথায় আর্তনাত করতে করতে মেয়েটাকে খচ্চর বলে গালি দিলেও মেয়েটার কোন কান পর্যন্ত পৌঁছালো না। এক পর্যায়ে মেয়েটাকে বেশ্যা সহ আরও বেশ কিছু খারাপ ভাষায় গালাগালি করলেও মেয়েটা স্মার্ট ফোন ব্যবহারেই...........।
.
বাসের সামনের সিটের টোনাটুনি বসে ব্রাউজিং করছিল। অন্যজন যাতে ডিসপ্লে দেখতে না পায় তাই স্মার্ট ফোন একটু ঘুরানো ছিল। খারাপ না !!!!!!!!!!! আগে কপোত কপোতীরা মোবাইলে হেড ফোন লাগিয়ে দু'জন এক সাথে শুনতো। আর এখন !!!!!!
..
বাস দূর্ঘটনার সময় এক শ্রেনীর
লোকদের দেখা যায় স্মার্ট ফোন বের করে ভিডিও করতে থাকে। বাসায় ফিরে বউকে দেখানোর জন্য। আবার অন্য এক শ্রেনীর লোকদের দেখা যায়- ভিডিও করতে থাকা লোকদের ছবি তুলছে। নিজকে দায়িত্বশীল প্রমাণে জন্য।
.
নিজকে কিউট প্রমাণের জন্য স্মার্ট ফোনের স্মার্ট অ্যাপস্ ব্যবহার করে চেহারার উপর ২ ইঞ্চি ময়দার প্রলেব দেই। আবার এক শ্রেনী এদের ছবি সংগ্রহ করি ময়দা থেরাপী বিশ্লেষন করে নিজেকে আরও বেশি কিউট প্রমানের চেষ্টা করে।
,
আমরা আসলে একটু বেশিই কিউট...